প্রকাশিত : মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ , রাত ০৮:৫২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , রাত ১২:৪২

কাউনিয়া উপজেলা মসজিদ চত্বর বাগানে বৃক্ষ রোপন


জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলা পরিষদ  মসজিদ চত্বর বাগানে  মঙ্গলবার বিকালে কিছু তেজপাতা গাছ অত্র মসজিদের নিজস্ব উদ্যোগে  রোপন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, কাউনিয়া কলেজ অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার 

কৃষিবিদ মোঃ আবু সাহেদ, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আইয়ুব আলী, উপসহকারী কৃষি অফিসার মোঃ  মোহর আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা  আব্দুল লতিফ খন্দকার, উপজেলা মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর সিদ্দিক, খাদেম আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল মিয়া প্রমূখ।